হোম > সারা দেশ > রাজশাহী

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, চিকিৎসা, ভাতা ও পুনর্বাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে প্রতিবন্ধীদের পাশে রয়েছে সরকার। তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং সমাজের মূলধারায় নিজেদের সম্পৃক্ত করতে পারে।

শনিবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুর সভাপতিত্বে ও সিমানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ আন্না মিনজ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমই

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’