হোম > সারা দেশ > রাজশাহী

ঈদের নামাজ পড়া হলো না বাবা-ছেলের

স্টাফ রিপোর্টার, বগুড়া

প্রতীকী ছবি

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ।

শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম এসব তথ্য 'আমার দেশ'কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হন। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের দুজনকেই চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আজিজুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সিংড়ায় জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

জ্বালানি তেল সাশ্রয়ে কঠোর বিজিবি, ভারতগামী ট্রাকগুলোতে তল্লাশি

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১০ জন গ্রেপ্তার

তেল পাচার ঠেকাতে ট্রাকের ট্যাংক মেপে রাখছে বিজিবি

চাটমোহরে লিটারে অকটেন ৫০, পেট্রোল ২৪ টাকা বেশি

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু