হোম > সারা দেশ > রাজশাহী

কচুয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, থমথমে পরিস্থিতি

উপজেলা প্রতিনিধি, কচুয়া (বাগেরহাট)

​বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা।

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

​পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রেপ্তার করতে পুলিশের ৭ সদস্যের একটি দল অভিযান চালায়। পুলিশ নাদীমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

পুলিশ কনস্টেবল রাজুকে কুপিয়ে জখম করে আসামি ছিনতাই করে পালিয়ে যায়।

​আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

​ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,

​পলাতক আসামিদের ধরতে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি উদ্ধার শুরু

স্ত্রী বাড়ি ফিরে নাই, অভিমানে স্বামীর আত্মহত্যা

মৃত্যু নিয়ে বিতর্ক, জানাজার আগে মর্গে পাঠালো লাশ

ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্র নিহত

মহেশপুরে ট্রাকের ধাক্কায় মা নিহত ছেলে আহত

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩ যানবাহন পারাপার

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক আহত

সোনামসজিদ স্থলবন্দরে ঈদে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৯