হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে থানা পুলিশ। আটক করা হয়েছে কীটনাশক ও তেল ব্যবসায়ী মুকুল এবং নসিমন চালক শামসুলকে। পরে জব্দকৃত জ্বালানি তেল প্রকাশ্যে বিক্রি করে দেয়া হয়েছে।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সারোয়ার হোসেন জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড় থেকে নসিমন এবং করিমন যানবাহন থেকে ১২ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।

তিনি জানান, চালকদের জিজ্ঞাসাবাদে ওই তেলের মালিক উপজেলা সদরের জারদিস মোড় এলাকার মকবুল হোসেনের ছেলে লিটন ও চিনাভাতকুর (কুজ্যার মোড়) এলাকার আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন।

বাঘাবাড়ী থেকে তেল কিনে আনার কথা বলা হলেও তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই তেল জব্দ দেখিয়ে মথুরাপুর নিয়ে প্রকাশ্য খোলা বাজারে বিক্রি করে দেন।

এ ব্যাপারে ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ভাঙ্গুড়ায় ছয় বছরেও চালু হয়নি গ্রামীণ মার্কেট

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা রক্তাক্ত জখম

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী