হোম > সারা দেশ > রাজশাহী

মেজর জিয়ার এক ঘোষণাতেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর- ২ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়ে ছিলো বলেই ১৯৭১ সালে জাতির চরম ক্রান্তিলগ্নে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেদিনের মেজর জিয়ার এক ঘোষণাতেই বাংলাদেশের লাখ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু আরো বলেন, শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে। চারটি বাদে সকল পত্রিকা বন্ধ করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সকল মানুষের রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠা করেন। সকল পত্রিকা চালু করে দেন। মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রুপকার। ক্ষণজন্মা এই রাষ্ট্র নায়ককে জাতি কখনো ভুলবে না। একটি সুন্দর বাংলাদেশ গঠনে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে।

নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সদস্য সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মামুন খান, আহবায়ক কমিটির সদস্য রুপচান প্রমুখ।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন