হোম > সারা দেশ > রাজশাহী

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে স্ত্রী খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের দিলপাশার ইউনিয়নের পুঁইবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব বংকিরাট গ্রামের বাসিন্দা আবু তালেবের স্ত্রী। ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে স্ত্রী খাদিজাকে নিয়ে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিলেন আবু তালেব। পথিমধ্যে উপজেলার পুঁইবিল বাজারে একটি মিনি ট্রাককে সাইড দিতে গেলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা স্ত্রী খাদিজা ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

ওসি সাকিউল আযম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে । তবে চালক পালিয়ে গেছেন।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার