হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে চার খুনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সবুজ হোসেনের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তেজিত জনতার দেওয়া আগুনে অভিযুক্তের ঘরের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এমন ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে জানান তারা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেই চার হত্যার মামলায় অভিযুক্ত ভাগিনা সবুজ হোসেন, পিতা আ. সামাদসহ তিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

জেডএম

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য

শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ, কাজ বন্ধ করে দিয়েছে পৌরকর্তৃপক্ষ

রায়গঞ্জে চান্দাইকোনা বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, বিপাকে শিক্ষার্থীরা