হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী অফিস

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকেরা। সোমবার বিকেলে ডিসির হস্তক্ষেপে সমাধান না হওয়ায় তারা এ ঘোষণা দেন। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন পথের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত ১২ মে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। ২১ সদস্যের নতুন কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি ঘোষণা দেওয়ায় শ্রমিকদের একাংশ আন্দোলন শুরু করেন এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসক সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেন।

মঙ্গলবার জেলা প্রশাসকের অফিসে দিনভর নানা নাটকীয়তা শেষে সমাধান মেলেনি। সম্ভব হয়নি নির্বাচনের সময়সূচি ঘোষণা করা। ফলে শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।

এ বিষয়ে শ্রমিক নেতা লিটন বলেন, ‘পাখি গ্রুপের একটি চক্রের হাতে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি তুলে দেওয়া হচ্ছিল। আমরা বাধা দিলে মালিকপক্ষের ওই চক্রের ব্যক্তিকে বাদ দেওয়া হয়, কিন্তু কোনো আয়-ব্যয়ের হিসাব দিতে রাজি নন তারা। আমরা ওয়াকআউট করেছি। অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

সার্বিক বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। আমরা এ সমস্যার সমাধানে তাদের ডেকেছিলাম। কিন্তু তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তা সম্ভব হয়নি। তারা বাস চলাচল বন্ধ করেছে শুনেছি।’

এমই

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন, জনমনে আতঙ্ক

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফেসবুকে ভাইরাল, এসআই ক্লোজড

ঈশ্বরদী বাইপাসে ট্রেনে কাটা পড়ে কিশোর হকারের মৃত্যু

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের পাঁচজনের যাবজ্জীবন

ঈশ্বরদীতে এক সপ্তাহে কাঁচামরিচের দাম বেড়ে তিন গুণ

নওগাঁয় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ধুনটে যমুনা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার