সিরাজগঞ্জের কামারখন্দে ধান মাড়াই মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধোপাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আশরাফ ধোপাকান্দি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। স্থানীয়রা জানান, ধান মাড়াই মেশিনে বিদ্যুতের লাইন সংযুক্ত করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্বজনরা।
খোকন মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু জিডি করা হয়েছে।
এমই