হোম > সারা দেশ > রাজশাহী

আল্টিমেটাম দিয়ে বগুড়ায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুই মোটর শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্তদের তিনদিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এরফলে বুধবার দুপুর ১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু।

তিনি বলেন, আমাদের সংগঠনের দুই নেতাকে অন্যায়ভাবে মারধর করে আহত করা হয়েছে। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবিতে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রাখি। পরে প্রশাসনের পক্ষ থেকে দোষীদের তিনদিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। এজন্য আমরা কর্মবিরতি আপাতত তুলে নিয়েছি। যানবাহন চলাচল শুরু করেছে।

এর আগে, মোটর শ্রমিকের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে সকল রুটে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এর আগের দিন মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বাকবিতণ্ড থামাতে গিয়ে দুই শ্রমিককে মারধর করা হয়।

তারা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী। দুজনেই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। দুজন পরিবহন শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন