হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হত্যা, যুবদল আহ্বায়ক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা করিব হোসেন হত্যার মামলার আসামি এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াসদানি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ঢাকা থেকে যুবদল নেতা জহুরুলকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টায় জহুরুলকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক করিব হোসেন হত্যার ঘটনায় তার ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে গত ২২ মার্চ এনায়েতপুর থানা বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা জহুরুল ইসলাম।

মামলার আসামিদের মধ্যে রয়েছে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান শিকদার, এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মীর মো. সাইফুল ইসলাম মিঠু, সাবেক সদস্য সচিব আবুল কালাম শিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি করিম মোল্লা, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, এনায়েতপুর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ১০নং আসামি জাবেদ শেখ এলাকায় এসে মামলার আসামিদের সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অর্থ উপার্জন করে আসছে। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এসব অপকর্ম বন্ধ করার জন সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন আসামিদের বলতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি প্রদান করে।

গত ১৮ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৭নং ওয়ার্ডের আয়োজনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আসামিরাও একই স্থানে পাল্টা ইফতার মাহফিল আহ্বান করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইফতার মাহফিলের স্থান করোনা বাজারে স্থানান্তরিত করা হয়। নিহত ছাত্রদল নেতাসহ অন্যান্য নেতারা ইফতার মাহফিলের প্যান্ডেলসহ অন্যান্য সামগ্রী সরাতে গেলে আসামিরা বাধা দেয়। এসময় আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা করলে ছাত্রদল নেতা কবির হোসেনসহ অন্তত ৭ জন আহত হয়।

পরে গুরুতর আহত ছাত্রদল নেতাকে আশঙ্কাজনকে অবস্থায় প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ছাত্রদল নেতার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা