হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংড়ার ছাগলহাটি থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন চার ব্যবসায়ী। সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর তাদের বহনকারী ভ্যানে ধাক্কা দেয় নাটোরগামী একটি ট্রাক। এতে আলী হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে। এ সময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ। আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেডএম

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

দলীয় প্রভাবে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে

বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল

ড্রেনেজ নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

আটঘরিয়া উপজেলা পরিষদের দুই সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি

রাউতারা বালুর বাঁধে সরকারের গচ্ছা কোটি কোটি টাকা