হোম > সারা দেশ > রাজশাহী

নির্মাণের ২০ বছর পর চালু হচ্ছে হাসপাতাল

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

শিবগঞ্জে হাসপাতাল

নির্মাণের ২০ বছর পর চালু হতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল। হাসপাতালটি চালুর লক্ষ্যে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।

পরিদর্শনকালে তারা জীর্ণ-শীর্ণ হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যসচিব সাইদুর রহমান বলেন, ‘আমরা সরকারি কাজের অংশ হিসেবে আজ ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল পরিদর্শন করলাম। হাসপাতালটি চালু করার পর জনগণ যেন সঠিক সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের দু’সচিবের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেন, ‘হাসপাতালটি চালু করতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। গ্রামবাসী মানববন্ধনও করেছে। সচিবরা এসে পরিদর্শন করায় আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।’

স্থানীয়দের থেকে জানা গেছে, ২০০৫ সালে শিবগঞ্জ বন্দর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ২০ শয্যার আলিয়ারহাট হাসপাতাল নির্মিত হয়। যার ব্যয় হয়েছিল চার কোটি ৩২ লাখ টাকা। হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও স্থাপন করা হয়েছিল।

লালপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, চালক আটক

নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় যুবদল নেতা স্বপন-রাকিব গ্রেপ্তার

ধুনট পৌরসভায় বেড়েছে নাগরিক সুবিধা, বদলাচ্ছে শহরের চিত্র

নিয়ামতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

গোমস্তাপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ