হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশু মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে মাসুম আলী (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মামুন হোসেনের ছেলে ও পাটুলীপাড়া হেফজুল কোরআন কওমী মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে মাসুম ও তার ছোট ভাই ইসরাফ্রিলসহ গ্রামের ৪/৫ জন শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে নামে। এসময় মাসুম পানিতে তলিয়ে গেলে বাকি শিশুরা সবাই পুকুর থেকে উঠে আসে। এদিকে মাসুমকে দেখতে না পেয়ে মা লাভলী খাতুন খোঁজাখুজি শুরু করে। পরে ওই শিশুরা বিষয়টি তাকে জানালে গ্রামবাসীদের সহায়তায় পুকুর থেকে মাসুমকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আল আমিন জানান, মৃত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে ।

ওসি জানান, কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা