হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে জমিজমা নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৯

উপজেলা প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী গ্রামে বুধবার বিকালে জমিজমা নিয়ে ভাই-ভাইয়ের সংঘর্ষে হাসিবুর (২৫) নামে এক যুবক নিহত হয়। এ সময় আরও ৯ জন গুরুতর আহত হন। আহতদের গুরুতর অবস্থায় প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎সংঘর্ষে আহতরা হলেন দলিম উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী (৫৫), সুনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫২), আব্দুস সালাম (৫৭) ও আলাউদ্দিন (৪৫), একই গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজেরা বেগম (৫৫), সিরাজ উদ্দিনের ছেলে নাজমুল হক (৫৫), মোজাফফর হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৩), কামরুলের ছেলে শাহিন (২৩)। আহতরা হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমার ভাগাভাগি নিয়ে প্রথমে ভাই-ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হন। আহতদের প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাসিবুর (২৫) মারা যায়।

‎এদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে হান্নান গ্রুপ ও রেজাউল গ্রুপ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্থানীয় সার ও কীটনাশকের দোকানঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি