হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে যুবকের লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিতাই উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাসপাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান।

পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে মঙ্গলবার ভোরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। নিহতের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে।

নিহত নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আওতায় প্রোগ্রাম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন। সেপ্টেম্বর মাসে সেই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর বলেন, খরব পেয়ে পুলিশ লাশ থানা হেফাজতে আনেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম