হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় রাইস মিল মালিককে নৃশংসভাবে হত্যা, ৩টি ট্রান্সফরমার লুট

৩টি ট্রান্সফরমার লুট

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের ভেতরে এক বৃদ্ধ মালিককে হাত-পা ও মুখ বেঁধে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে তারা। রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোরের মধ্যে কোনো এক সময় উপজেলার ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত মোহাম্মদ আলী (৭০) উপজেলার ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং ওই রাইস মিলের মালিক ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতেও খাওয়া শেষ করে নিজের রাইস মিলের ঘরেই ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত মিলে ঢোকে। তারা প্রথমে বৃদ্ধ মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং মাথায় মারাত্মক আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর দুর্বৃত্তরা মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহিন আমার দেশকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাইস মিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় অথবা চুরিতে বাধা দেওয়ায় মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ঠিক কতজন জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এমএইচ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি বুলবুল

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা