হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের আহত ৩০

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

তাড়াশে পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে সংঘর্ষের আহত ৩০

সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে স্পৃষ্ট সংঘর্ষে নারী পুরুষ ও শিশুসহ ৩০ আহত হয়েছে। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের আওতায় সোরাপপুর গ্রামের প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরে সুফল ভোগী সদস্য নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে উভয়পক্ষ মাছ ছাড়ার দাবি জানায়। ‍শুক্রবার সকালে রাশিদুল ইসলাম রাসুর নেতৃত্বে তার লোকজন মাছ ধরতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষ ধারালো অস্ত্র, লোহার রোড ও লাঠিসোঁটা ব্যবহার করেন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩০ জন আহত হয়। মুমূর্ষু অবস্থায় রাশেদুল ইসলাম রাসু (৪৫)আলমাস উদ্দিন( ৫০)শফিকুল (৪০)দেলোয়ার হোসেন (৫০) নজরুল ইসলাম( ৪৫) কে ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। তাড়াশ হাসপাতালের ডাক্তার শ্যামল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাড়াশ থানার( ওসি) নজরুল ইসলাম, বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার