হোম > সারা দেশ > রাজশাহী

ইসলাম কোনো দলের এজেন্ডা নয়: আবু সাইদ চাঁদ

উপজেলা প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন,আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয় লাভ করে সরকার গঠন করলে দেশ চলবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। বিশ্বের ২০০ কোটি মুসলিমের প্রাণের ইসলাম ধর্ম। ইসলাম কোনো দলের এজেন্ডা নয়। অথচ ইসলাম ধর্মকে পুঁজি করে একটি দল মানুষকে বিভ্রান্ত করছে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

বুধবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর গ্রামস্থ দারিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত গরীব দুস্থ অসহায়দেও মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।

চাঁদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৮ দফা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা ঘুচাতে বেকারদের চাকুরীর পাশাপাশি বেকারদের কর্মসংস্থান করা হবে। বাড়ী বাড়ী ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

দারিদ্র কল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সালেক আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ