হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে হামে মৃত্যু ৩৮, চিকিৎসাধীন ১৪৯

রাজশাহী অফিস

ছবি: আমার দেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চিকিৎসাধীন রয়েছে আরো ১৪৯ জন। মোট উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭৭।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।

শংকর বিশ্বাস বলেন, মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহভাজন হাম নিয়ে মোট ৩৭৭ জন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৫ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা জেলায়ও উল্লেখযোগ্যসংখ্যক হামের রোগী শনাক্ত হয়েছেন। শুধু রাজশাহী বিভাগই নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোগীর ক্রমবর্ধমান চাপ প্রসঙ্গে ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রোগীর সংখ্যা যদি আরও বাড়ে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় তাদের আইসোলেশন সক্ষমতা বাড়াবে।

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিরাজগঞ্জে মাদক মামলায় ছয় আসামির যাবজ্জীবন

বগুড়ায় কারামুক্ত স্বাচিপ নেতা

শেরপুরে চায়ের দোকানে ইয়াবা সেবন, আটক যুবক

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সারিয়াকান্দিতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

দলীয় প্রভাবে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে

বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল