হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

ঘটনাস্থলের চিত্র। ছবি: আমার দেশ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনের গলাকাটা লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে নিহতের পিতা নমির হোসেন দরজার সামনে রক্ত দেখে ঘরে প্রবেশ করলে খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা গলা কাটা অবস্থায় নিহতদের লাশ দেখতে পায়।

নিহত চারজন হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ, মেয়ে সাদিয়া রহমান!

স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য

শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ, কাজ বন্ধ করে দিয়েছে পৌরকর্তৃপক্ষ

রায়গঞ্জে চান্দাইকোনা বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, বিপাকে শিক্ষার্থীরা