হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিসিআইসি'র ৩ জন সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পৌরশহরের ভাঙ্গুড়া ও শরৎনগর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে , পৌর শহরের ভাঙ্গুড়া বাজারের বিসিআইসি'র সার ডিলার হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের ডিলার মিজানুর রহমান গুদামে সার থাকার পরও কৃষকদের কাছে বিক্রি না করা ও ভাঙ্গুড়া বাজারের আরেক ডিলার জায়েদ হায়দার অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (ঠ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩