হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় সেনা অভিযানে অস্ত্র ও মোবাইলসহ ২ কিশোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদর উপজেলা শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে।

গত ২৩ জুন বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল পুনরায় ওই এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুজন সক্রিয় সদস্য আসিফ ও শাওনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় সদর থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ছে।

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন