হোম > সারা দেশ > রাজশাহী

রুয়েটের হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক

প্রতিনিধি, রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে চার শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানে অংশগ্রহণ করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।

ঘটনার বিষয়ে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মাদক সেবনের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআর

পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজন হত্যা

প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক মেহেদী

আ.লীগ নেতার ডকইয়ার্ড নির্মাণে হুমকির মুখে শহররক্ষা বাঁধ

পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

কাজীপুরে আহত করে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই

ঈশ্বরদীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন যুবক

প্রেমের দ্বন্দ্বকে কেন্দ্র করে বড়াইগ্রামে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬