চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রায়হান ও রনি নামে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার বড়পুকুরিয়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। আটককৃতরা হলেন, সদর উপজেলার বড়পুকুরিয়া এলাকার আবদুর রাকিবের ছেলে রহমত রনি (১৫) ও আবদুল হাকিমের ছেলে রায়হান (১৫)।
পুলিশ জানায়, বুধবার বিকেলে সদর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় শিশুটি তার বাড়ির পেছনের মাঠে খেলা করছিল। এ সময় কৌশলে নিয়ে তাকে ধর্ষণ করে দুই কিশোর। পরে ঘটনাটি তার পরিবারকে জানায়।
শিশু ধর্ষণের ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে ওই শিশুকে।
এমই