হোম > সারা দেশ > রাজশাহী

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুর-ধানসুরা সড়ক চেকপোস্টে সোমবার সকাল ১০টায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মো. মেছের আলীর ছেলে মো. মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং টোলা গ্রামের গোলাম আজমের ছেলে আসাদুজ্জামান নয়ন (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এসময় আরোহীদের কাছে থাকা দুটি প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

পুলিশ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য নিয়ামতপুর এলাকায় নিয়ে এসেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান  বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে ।

এমই

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন