হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, থমথমে পরিস্থিতি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ভারত-বাংলাশে সীমান্ত এলাকায় ভারতের পক্ষ থেকে একেবারে সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

তারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এতে সীমান্ত এলাকায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায়।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে-সোমবার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। ফলে ওইদিন বিকালে উভয় পক্ষের পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। পরদিন আবারো বিএসএফের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়।

স্থানীয় ইউপি সদস্য মো.কামাল উদ্দীন বলেন, ‘সোমবার সকাল ১০ টার দিকে শূন্য লাইনে কাটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। বর্তমানে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ’

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, ‘বেড়া নির্মাণের জন্য বিএসএফ কাজ শুরু করেছিল তখন উত্তেজনার সৃষ্টি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকায় বাড়তি বিজিবি মোতায়েন করেছি।’

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন