হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী আলতাব হোসেন জানান, ইফতারের কিছুক্ষণ পর অজ্ঞাতনামা এক ব্যক্তি রাস্তা পারাপারের চেষ্টা করলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশও ফায়ার সার্ভিস টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার