হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে।

ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষক এশার আলীকে গ্রেপ্তার করে।

জানা গেছে, (৪ মার্চ বুধবার) শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ সকালে করতোয়া নদী থেকে পানি আনতে যান। এ সময় একই গ্রামের এশার আলী (৪০) গৃহবধূকে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ এবং ভিডিও ধারণ করে।

পরে ওই গৃহবধূ বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এশার আলীকে গ্রেপ্তার করে। এরপর তার মোবাইল ফোন জব্দ করে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদৎ হোসেন জানান, ঘটনাটি ঘটার পর আমরা এশার আলীকে আটক করে পুলিশে সোপর্দ করি।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নদী থেকে ভোরে পানি আনার সময় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর বেলা ১১টার দিকে ধর্ষক এশার আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে এশার আলীকে আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের পাঠানো হবে।

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ