হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এছাড়া আশঙ্কা জনক অবস্থায় আরো তিন জনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ প্রায় ১৫ জন আহত হয়েছে।

শনিবার উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আঃ জব্বার (৬৫), আলম (৪০), জেহেরের ছেলে সাইদুর রহমান (৪০), আতাউর রহমানের ছেলে জিন্নাত (৫০), আকবর আলীর মেয়ে জেসমিন (৩০), আবুল কালাম (৪৫) ও তার ছেলে সাকিব (১৭)। এছাড়াও মৃত আঃ সামাদের স্ত্রী রজুফা বেগম (৬৫), ফয়েজ উদ্দিনের ছেলে মামুন (৩৮), ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর, ইসলামের স্ত্রী রাজিয়া আহত হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এ ঘটনায় একজন নারী নিহত হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন