হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে ৪ মহিলা দালালের কারাদণ্ড

২‌ ডায়াগস্টিক সেন্টারকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা মহিলা দালালের মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের ভুল ও বুঝিয়ে হাসপাতালসংলগ্ন এলাকার অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।

এমন অভিযোগে বৃহস্পতিবার ৪ মহিলা দালালকে আটক করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুলের কাছে তাদের হাজির করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে ৪ দালালকে হাজির করেন। আদালত তাদের ৩ দিন করে বিনাশ্রম কারাদ্যণ্ড আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার শাহ আলমের স্ত্রী রহিমা (৩৩), নতুন বাজার এলাকার হরেন চন্দ্র দাসের মেয়ে অনিতা (৪৫), দোলং মহল্লার রাজিব হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৩৭) ও বাদল সরকারের মেয়ে নার্গিস (৩০)।

অন্যদিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে হাসপাতাল গেটে অবস্থিত পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা নগদ জরিমানা ও এক মাসের জন্য কার্যক্রম স্থগিতাদেশ দেন। একই সঙ্গে চৌধুরীপাড়ায় অবস্থিত দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্র না থাকা ও ডায়াগনস্টিকের সঠিক সরঞ্জামাদি না থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের মধ্যে সকল বৈধ কাগজপত্র চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার কাছে জমা দেওয়ার আদেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হুমায়ুন কবির, চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার