হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁ-২ আসনে নজির স্থাপন করলেন এমপি এনামুল হক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) অঞ্চলের মানুষের মুখে এখন একটাই কথা—“আলহামদুলিল্লাহ, আমরা একজন মানবিক ও জনবান্ধব প্রতিনিধি পেয়েছি।

কর্মব্যস্ত দিনের সূচনায় তিনি ভ্যানগাড়িতে চড়ে পত্নীতলা উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিতে যান। একজন সংসদ সদস্যের এমন সাধারণ ও বিনয়ী যাতায়াত পদ্ধতি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে প্রমাণ হয়েছে— তিনি ক্ষমতার প্রদর্শন নয়, বরং মানুষের সেবা ও পাশে থাকার মানসিকতাকেই প্রাধান্য দেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে আয়োজিত “বিনা লাভের বাজার” পরিদর্শন করেন তিনি। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন। নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

এছাড়াও তিনি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে একটি নিমগাছ রোপণ করেন, যা পরিবেশ সচেতনতা ও সবুজায়নের প্রতীক হিসেবে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. হাবিবুর রহমান, নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মুফাচ্ছেল হক, নজিপুর পৌর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জামায়াত নেতা সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এসময় জামায়াতের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এসব কার্যক্রমে স্পষ্ট হয়েছে—ইঞ্জিনিয়ার মো. এনামুল হক শুধু একজন নির্বাচিত জনপ্রতিনিধি নন; তিনি একজন দায়িত্বশীল, মানবিক ও দূরদর্শী নেতা। পত্নীতলা ও ধামুইরহাটের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে তাঁর আন্তরিক প্রচেষ্টা এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

রমজানে বাজার মনিটরিংয়ে সান্তাহারে ব্যবসায়ীদের জ‌রিমানা

রূপপুর প্রকল্পে নিয়োগ জালিয়াতি তদন্তে হাইকোর্টের রুল জারি

সিরাজগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের হেরোইন জব্দ

৭০ টাকা লিটার দুধ, ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে ডিম

১৮ মাস পর শাজাহানপুরে আ.লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

‘ক্লিন-গ্রিন চাঁপাইনবাবগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন

ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট

তানোরে ৮-৯ টাকায় আলু ‘ঢলন’ প্রথায় চাষির ক্ষোভ

বগুড়ায় আলুর বাম্পার ফলন, ছাড়াতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজশাহীর নিম্ন ও মধ্যবিত্তরা চাপে