হোম > সারা দেশ > রাজশাহী

বাস থেকে যাত্রীকে ধাক্কা, মাথা থেঁতলে মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস থেকে শওকত আহমেদ (২৩) নামে এক যাত্রীকে ধাক্কা দেয়ার পর বাসের চাকায় মাথা থেঁতলে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলের রাধনাগর এলাকায়। বুধবার দুপুরে রাধনাগর এলাকায় এই ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ পুলিশ বাসটিকে আটক করলেও বাসের সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছেন।

নিহত শওকত আহমেদ (২৩) বগুড়া জেলার নন্দিগ্রাম থানার হাজার বেগুনী পাড়া গ্রামের সোলেমান শেখের ছেলে। নিহতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবারের সাথে ঈদ করতে সকালে ঢাকা থেকে এইচ.কে নামে একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন (বগুড়ায়) শওকত ও তার স্ত্রী। বাসটি হাটিকুমরুল রাধনাগর এলাকায় পেছনে কয়েকজন যাত্রী নেমে যায়। এ সময় বাসের সুপারভাইজারের সাথে শওকত আহমেদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুপারভাইজার শওকত আহমেদকে ধাক্কা দিলে সে চলন্ত বাস থেকে পড়ে বাসের পেছনের চাকায় মাথা থেঁতলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে আসলে বাসের সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে।

এমএস

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন