হোম > সারা দেশ > রাজশাহী

খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

এয়োদশ জাতীয় সংসদ‌ নির্বাচনে বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়ার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে প্রার্থী হলেন মোরশেদ মিল্টন, তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী থানা বিএনপির সভাপতি।

‎শনিবার বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান যাচাই বাছাই শেষে ৫ জনের মধ্যে ৩ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

‎বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে এবং মুসলিম লীগ নেতা আনছার আলীর মনোনয়নপত্র সঠিক না  থাকায় তা বাতিল করা হয়।

‎বৈধ প্রার্থী অপর ২ জন হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী ও ইসলামী আন্দোলনের মো. শরিফুল ইসলাম।‌

‎

এই প্রথম জিয়া পরিবারের বাইরে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মো. মোরশেদ মিল্টন ধানের শীষের প্রার্থী।

এরআগেও ২০১৮ সালে তাকে ধানের শীষের প্রার্থী করা হয়েছিল, দরিয়া সিদ্ধান্তের তা প্রত্যাহার করা হয়েছিলো। ‎মোরশেদ মিল্টন বিএনপির মনোনীত ও ধানের শীষের তরুণ প্রার্থী হ‌ওয়া বগুড়া- ৭ নির্বাচনি এলাকায় ব্যাপক আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন