সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ পাবনা জেলার আমিনপুর থানার ট্যাং বাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ রুপসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় । এসময় আব্দুল লতিফ নামে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
এঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
এমই