হোম > সারা দেশ > রাজশাহী

গ্রাম পুলিশের কর্মদক্ষতা বাড়াতে হবে: এনআইএলজি মহাপরিচালক

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

গ্রাম পুলিশের উপযুক্ত কর্মদক্ষতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন। তিনি বলেন, প্রশিক্ষণ নিয়ে সুষ্ঠু দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সমাজে দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সক্ষম।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসার সভাপতিত্বে আরো বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, কোর্স পরিচালক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ও কোর্স কো-অর্ডিনেটর শাহিন আকতার। প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু