হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল থেকে রাত ৮টার মধ্যবর্তী সময়ে এসব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুব হাসান এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুপুরে সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেতে দেয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থবোধ করতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থার অবনতি হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, ওই বিদ্যালয়ের খাবার সরবরাহ করেছিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি এনজিও সংস্থা। সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারগুলো ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালে ১০ শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল। নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত গরমের কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও গাক’র কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

এর আগেও জেলার একাধিক বিদ্যালয়ের গাক’র দেয়া খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। ওই সময় ভ্রাম্যমাণ আদালত গাককে ৪০ হাজার টাকা জরিমানাও করেছিল।

এএস

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু

বানেশ্বরে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার

সোনামসজিদে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

বাগাতিপাড়ায় হিরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে মহাসড়কের সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার