হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে পুকুরে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

সাইকেল চালাতে গিয়ে

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে পড়ে রাফা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফা খাতুন উপজেলার দশশিখা গ্রামের হাকিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাফার বাবা হাকিম ও মা ফাহিমা তাকে নিয়ে কাফুড়া পশ্চিমপাড়ায় নানির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রাফার খালা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করায় তাকে দেখতে পরিবারের সদস্যরা হাসপাতালে যান। পরে দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়িতে ফিরে রাফার মা ফাহিমা পোশাক পরিবর্তন করতে গেলে পরিবারের সদস্যদের অগোচরে রাফা সাইকেল নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যায়।

এর কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরের পানিতে চুল ভাসতে দেখে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। পরে এলাকাবাসী পুকুরে নেমে সাইকেলসহ রাফাকে উদ্ধার করেন। দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, শিশুটির মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন