হোম > সারা দেশ > রাজশাহী

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ের করার লক্ষ্যে কাজ করা হবে। শিক্ষক নিয়োগসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নও পরিকল্পিত ও জবাবদিহিতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কাজে স্থানীয় জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় ড. ইসরাফিল শাহীন বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে। এ লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন।

সভায় সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান বাকি।

উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, নুরুল হক, সাবেক সভাপতি ফারুক আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব, আনোয়ার হোসেন আকাশ, একে আজাদ, আনোয়ার হোসেন জীবন,নাজমুল হোসেন, নোমান, সবুজ।

সভায় সাংবাদিকরা নবগঠিত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। উপাচার্য সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

জেডএম

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ, কাজ বন্ধ করে দিয়েছে পৌরকর্তৃপক্ষ

রায়গঞ্জে চান্দাইকোনা বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, বিপাকে শিক্ষার্থীরা

বিদ্যুতের প্রিপেইড মিটারের টোকেনে দীর্ঘ নম্বর, চরম ভোগান্তি

সীমান্তের শূন্যরেখা থেকে পুলিশ হেফাজতে সেই বৃদ্ধ, মিলেছে পরিচয়

বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে সালিশে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০