হোম > সারা দেশ > রাজশাহী

যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় সুমাইয়া আক্তার জামিলা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার ঘটনায় নিহতের স্বামী রিপন আলীসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন নিহতের মা রুনা বেগম।

এজাহার বলা হয়, প্রায় দুই বছর আগে কানসাটের আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়ার বিয়ে হলেও পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে গত ৩০ অক্টোবর তিনি রিপন আলীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তারা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত ২৭ এপ্রিল রাতে স্বামী রিপন আলী সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিয়ে যান। মঙ্গলবার সকালে সুমাইয়ার অসুস্থতার কথা বলে তার মাকে শ্বশুরবাড়ি নিয়ে গেলেও নিহতের মা সেখানে গিয়ে বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু