হোম > সারা দেশ > রাজশাহী

বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় ডিলারকে এক লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নওগাঁ

ছবি: আমার দেশ।

নওগাঁয় বেশি দামে এলপি গ্যাস বিক্রি করাসহ রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ এন্ড বাদ্রার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ।

রুবেল আহমেদ বলেন, ‘বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্তিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে। এমন অভিযোগে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ধারাবাহিক অভিযানে আজ সন্ধ্যায় শহরের সুলতানপুর এলাকায় ওমেরা এলপিজর ডিলার মেসার্স শুভ এন্ড বাদ্রার্স নামের ওই ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোন রশিদ দেখাতে পারেননি। এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।’

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩