হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

নিহত শিহাব আলী । ছবি: আমার দেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ধানক্ষেত থেকে শিহাব আলী (১৬) নামের এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নিহত শিহাব আলী গোদাগাড়ী পৌরসভার বারইপাড়া মহল্লার সোহেল রানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শিহাব। এরপর শনিবার সকালে উপজেলার কলিপুর এলাকায় তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন একটি ধানক্ষেতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা জানান, লাশে পচন ধরায় শরীরে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি। তবে তার ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন