হোম > সারা দেশ > রাজশাহী

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

স্টাফ রিপোর্টার, বগুড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বগুড়ার নন্দীগ্রামে দরিদ্র রকিবুল ইসলাম রকিব-শারমিন খাতুন সম্পতি। আর্থিক সংকটের কারণে একটি টিউবওয়েল কিনতে পারেননি তারা। পানির জন্য ছুটতেন এবাড়ি থেকে ওবাড়ি। বিরক্ত হয়ে প্রতিবেশীরাও মুখ ফিরিয়ে নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রফিকুল যুবদল কর্মী। মঙ্গলবার ফেসবুকে যুবদলের মানবিক কর্মকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। আগের দিন উপজেলার রণবাঘা বাজার এলাকায় তার পরিবারের খোঁজ নিয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল।

রফিকুলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। টিউবওয়েল স্থাপন না হওয়া পর্যন্ত পানি সংকট সমাধানেও নেওয়া হয়েছে পদক্ষেপ।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে রকিবের স্ত্রী শারমিন বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পানির কষ্ট থেকে মুক্তি মিলছে। একটি টিউবওয়েল পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যাদের অর্থ সংকট তারাই জানে।

এদিকে, তাদের বাড়িতে পানি সমস্যার বিষয়টি নজরে আসার পর পদক্ষেপ নিচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। টিউবওয়েলের পাশাপাশি জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় টুইনপিট ল্যাট্রিন বরাদ্দ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এ তথ্য জানিয়েছেন বগুড়ার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া।

জেডএম

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

বিএনপি এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু

সাপাহারে বাংলাদেশ ডাক কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি

গুরুদাসপুরে পুকুর খনন ও ইটভাটার দৌরাত্ম্যে কমছে তিন ফসলি জমি

যমুনার ভাঙন আতঙ্কে কাজীপুরের মানুষ

চাঁদা দাবির অডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

রায়গঞ্জে লটারির মাধ্যমে আদিবাসী উন্নয়ন সহায়তা বিতরণ