হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মামুনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামুন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের কনিষ্ঠ পুত্র।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ গা ঢাকা দিলেও ছাত্রলীগ নেতা মামুন এলাকাতেই ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা মামুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে।

তেল পাচার ঠেকাতে ট্রাকের ট্যাংক মেপে রাখছে বিজিবি

চাটমোহরে লিটারে অকটেন ৫০, পেট্রোল ২৪ টাকা বেশি

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার