হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাড়ি ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ভরতমাড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে ঘরের আসবাবপত্রের পাশাপাশি পুড়ে মারা যায় সাতটি ছাগল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ মে ২০২৬) ভোররাত আনুমানিক সাড়ে চারটে নাগাদ জনৈক মো. গোলাম মোস্তফার বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও পাশের টিনশেড বসতবাড়িগুলিতে। আগুন দেখতে পেয়ে গ্রামের মানুষ ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোলাম মোস্তফার তিনটি টিনশেড বাড়ি, ঘরের প্রয়োজনীয় মালপত্র এবং সাতটি ছাগল সম্পূর্ণ পুড়ে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, ঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

ক্ষতিগ্রস্ত মো. গোলাম মোস্তফা ভরতমাড়িয়া গ্রামের মৃত মাদার প্রামাণিকের ছেলে।

এম এ

পথচারীদের মন রাঙাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া

তানোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

গুরুদাসপুরে আইনশৃঙ্খলার অবনতি, ২০ দিনে ৭টি ঘটনায় গ্রেপ্তার ৬

গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

মোবাইল ফোনের অভিমানে তরুণীর আত্মহত্যা

প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: এমপি মুজিবুর রহমান

রায়গঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা চলছে