হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে দিনদুপুরে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার চাটমোহরে দিনে দুপুরে একটি দোকানের তালা ভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় ব্যস্ততম এলাকায় চুরির বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে চাটমোহর পৌর সদরের মির্জা মার্কেট এলাকার তামিম জুয়েলার্সে তালা ভেঙে সাড়ে চার ভরি স্বর্ণ এবং রুপার অলংকার চুরি করে নিয়ে যায় ৬ সদস্যের একটি চোরের দল। ওই সময় জুয়েলার্সের মালিক তৌহিদুল ইসলামসহ অন্যরা দুপুরের খাবার খেতে বাইরে ছিলেন।

তামিম জুয়েলার্সের মালিক তৌহিদুল জানান, আমি বাইরে থেকে দশ মিনিট পর দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভাঙ্গা, সিন্দুক ভাঙ্গা। চোরেরা আমার দোকানে থাকা ১২ লক্ষাধিক টাকার সোনা এবং রুপা চুরি করে নিয়ে গেছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এএসপি (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিকসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে ৬ সদস্যের একটি দল এই চুরির সঙ্গে জড়িত রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, মঙ্গলবার মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।

এদিকে একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা গেছে, তামিম জুয়েলার্সের দক্ষিণ পার্শ্বে হৃদয় হোটেলে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাবনা, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ, ভাঙ্গুড়া, ফরিদপুরসহ বিভিন্ন এলাকার অসংখ্য অপরিচিত মানুষদের আসা-যাওয়া রয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে অনেকে জানান, এই চুরির ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, ইতোপূর্বে ২০১৩ সালে ২৭ শে রমজান ইফতারের পূর্ব মুহূর্তে পৌর সদরের দোলবেদীতলার সন্দ্বীপ জুয়েলার্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাত দল অস্ত্রের মুখে ৬০/৭০ ভরি স্বর্ণালংকার লুট করে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।

##

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার