হোম > সারা দেশ > রাজশাহী

মাদ্রাসায় সাপের কামড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে আব্দুর রহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহমুদুল্লাহ (১০) নামে অপর এক শিক্ষার্থী আহত হয়েছে। মারা যাওয়া আব্দুর রহিম উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আহত মাহমুদুল্লাহ একই এলাকার গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্য শিক্ষার্থীদের সাথে উপজেলার বালাশহীদ হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে এই দুই শিক্ষার্থী। গত সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে মাদ্রাসার শয়ন কক্ষে সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে।

গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে বিষধর সাপ কামড় দিলে তারা অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায়। অবস্থার অবনতি দেখে মাহমুদুল্লাহকে রাজশাহী মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন