হোম > সারা দেশ > রাজশাহী

যমুনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিসান আহমেদ (২৩)। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জিসান আহমেদ গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার আকবার আলীর একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরের গোলামের হোটেলে খাবার খেতে আসেন। পরে তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারে বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালালেও ব্যর্থ হন।

খবর পেয়ে এনায়েতপুর থানা-পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন