হোম > সারা দেশ > রাজশাহী

চানাচুর বিক্রেতা সেজে মাদক কারবার, ১০ কেজি গাঁজাসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

চানাচুর বিক্রেতা সেজে অভিনব কায়দায় মাদকদ্রব্য সরবরাহ কালে পাবনার ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

শুক্রবার গভীর রাতে পৌর শহরের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপটানা গ্রামের রায়হান ইসলাম (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের হৃদয় সরকার (২৫)। ৎ

র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি একটি ড্রাম ও নগদ দু’হাজার ছয় শ' টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে চানাচুর বিক্রেতা সেজে অভিনব কায়দায় দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি অভিযানিক দল ভাঙ্গুড়া পৌর শহরের মেন্দা কুঠি পাড়ার জনৈক নয়ন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি রায়হান ও হৃদয়কে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি একটি ড্রাম ও নগদ দু’ হাজার ছয় শ' টাকা জব্দ করা হয়। পরে ভাঙ্গুড়া থানা-পুলিশের নিকট তাদেরকে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আমার দেশকে জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

এমএস

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার