হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে যমুনা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়েছেন স্থানীয় জেলেরা।

সোমবার সকাল ৭টায় উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা লাশ তাদের নজরে আসে।

যমুনা পাড়ের বাসিন্দারা জানান, সকালে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়ে তারা একটি নারীর লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ উজান থেকে স্রোতের টানে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে গেছে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে কিংবা তার পরিচয় কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীতে ভাসমান লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এমএইচ

নওগাঁয় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজশাহীতে বিএনপি-জামায়াতের নতুন লড়াই

করলার দাম না পেয়ে বাজারেই ফেলে দিচ্ছেন কৃষক

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি

কানসাট আমের হাটে প্রতিদিন ১৮ কোটি টাকার আম বিক্রি

কামারখন্দে দেড় লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ

ন্যূনতম লজ্জা থাকলে হাসিনা মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করতেন

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার